৮২ বীমা কোম্পানির কাছে ৭ হাজার কোটি টাকা পাবে গ্রাহক: আইডিআরএ চেয়ারম্যান
বীমা খাতে দীর্ঘদিন ধরে জমে থাকা গ্রাহকদের বকেয়া পলিসি দাবি (ক্লেইম) পরিশোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নতুন চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন।
দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার প্রথম সংবাদ সম্মেলনে তিনি বলেন, গ্রাহকের আস্থা পুনরুদ্ধারকে সামনে রেখে বকেয়া দাবি পরিশোধ, অতিরিক্ত কমিশন বাণিজ্য বন্ধ, ঝুঁকিভিত্তিক তদারকি চালু, ইউনিক পলিসি হোল্ডার আইডি কার্যকর, দুর্বল বীমা কোম্পানির সম্পদ বিক্রি করে পর্যায়ক্রমে দাবি নিষ্পত্তি এবং অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াকে অগ্রাধিকার দেওয়া হবে।
মতিঝিলে আইডিআরএ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, "যে কোম্পানি যত দুর্বল, তাদের পরিচালন ব্যয় তত বেশি। যেসব কোম্পানি ঠিকমতো কার্যক্রম পরিচালনা করতে পারছে না, তাদের পরিচালন ব্যয়ও বেশি। এর সুরাহা করতে হবে।’’
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- বীমা কোম্পানি