পাকিস্তান-শাসিত কাশ্মীরে নতুন সংঘর্ষ, নিহত ৯
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ২১:২৯
পাকিস্তান-শাসিত কাশ্মীরে নিষিদ্ধ ঘোষিত একটি আন্দোলনকারী সংগঠনের সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর নতুন করে সংঘর্ষে অন্তত ৯ জন নিহত এবং আরও অন্তত ১২ জন আহত হয়েছেন।
বুধবার (১৫ জুলাই) পুঞ্চ জেলার শীর্ষ বেসামরিক কর্মকর্তা সারদার ওয়াহিদ জানান, মঙ্গলবারের সহিংসতায় নিহতদের মধ্যে সাতজন বেসামরিক নাগরিক, একজন আধাসামরিক বাহিনীর সদস্য এবং একজন পুলিশ সদস্য রয়েছেন।
নিষিদ্ধ ঘোষিত জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি (জেএএসি)-এর সমর্থকরা অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কারের দাবিতে চলতি সপ্তাহে আঞ্চলিক রাজধানী মুজাফফরাবাদের দিকে পদযাত্রার ঘোষণা দেন। তবে প্রশাসন আগেই এ কর্মসূচির বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছিল।
সারদার ওয়াহিদ বলেন, বিক্ষোভকারীরা রাজধানীর দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী তাদের বাধা দেবে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সংঘর্ষে নিহত