অধিনায়ক হিসেবে ব্যর্থতার দায় নিচ্ছেন এমবাপে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ১১:৫৪

মাঠের লড়াইয়ে যা দেখা গেছে, ম্যাচ শেষে তা ফুটে উঠল কিলিয়ান এমবাপের কণ্ঠেও। অকপটেই তিনি স্বীকার করলেন, টেকনিক্যালি ও ট্যাকটিক্যালি তারা স্পেনের ধারেকাছেও ছিলেন না এবং ফাইনালে যাওয়ার মতো কিছুই করতে পারেননি। কৌশল নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি অধিনায়ক হিসেবে নিজের দায়টুকুও মাথা পেতে নিচ্ছেন ফরাসি তারকা।


বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে ফ্রান্স। এই স্কোরলাইনও আসলে ম্যাচের প্রকৃত চিত্র ফুটিয়ে তুলছে না। স্পেনের চোখধাঁধানো ছন্দময় ও কৌশলী ফুটবলের সামনে স্রেফ অসহায় ছিল ফরাসিরা। টানা দুই বিশ্বকাপে ফাইনাল খেলা দলটিকে যেন শ্বাসরোধ করে আটকে রেখেছিল স্প্যানিশরা।


কোচ দিদিয়ের দেশোঁর কৌশলের দিকে আঙুল তুলে ম্যাচের পর এমবাপে বললেন, এই ম্যাচে তাদের কৌশল উপযুক্ত ছিল না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও