You have reached your daily news limit

Please log in to continue


ফ্রান্স ও স্পেনের সামনে অনেক অর্জনের হাতছানি

বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে আসরের দুই ফেভারিট ফ্রান্স ও স্পেন।

ডালাসে প্রথম সেমি-ফাইনাল ম্যাচটি শুরু হবে ১৫ জুলাই বাংলাদেশ সময় ১টায় (এএম)।

এর আগে দেখে নেওয়া যাক কিছু পরিসংখ্যান:

২০ বছর পর

এই নিয়ে কেবল দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে স্পেন ও ফ্রান্স। আগের একমাত্র সাক্ষাৎটি ছিল ২০০৬ সালের জার্মানি আসরে।

শেষ ষোলোর ম্যাচটিতে দাভিদ ভিয়ার গোলে এগিয়ে যায় স্পেন। প্রথমার্ধেই ফ্রান্সকে সমতায় ফেরান ফ্রাঙ্ক রিবেরি। ৮২ মিনিট পর্যন্ত স্কোরলাইন ছিল ১-১। পরের ১০ মিনিটে স্পেনের জালে বল পাঠান পাত্রিক ভিয়েরা ও জিনেদিন জিদান। ৩-১ গোলের জয় তুলে নেয় ফরাসিরা।

দাপুটে স্পেন

আন্তর্জাতিক ফুটবলে ৩৮ বার মুখোমুখি হয়েছে এই দুটি দল। যেখানে স্পেনের জয় ১৮টিতে, ফ্রান্স জিতেছে ১৩টি। বাকি সাতটি ম্যাচ ড্র হয়েছে।

সবশেষ ১০ সাক্ষাতের মধ্যে স্পেন কেবল দুটিতে হেরেছে (সাত জয়, এক ড্র) এবং সবশেষ দুটিই জিতেছে। আর সেই দুটি ম্যাচ ছিল সেমি-ফাইনাল।

২০২৪ ইউরোর সেমি-ফাইনালে নবম মিনিটে রন্দাল কোলো মুয়ানির গোলে এগিয়ে যায় ফ্রান্স। তবে ২১ থেকে ২৫, চার মিনিটের মধ্যে লামিন ইয়ামাল ও দানি ওলমোর গোলে, শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে ফাইনালে ওঠে স্পেন। পরে চ্যাম্পিয়ন হয় তারাই।

আর ২০২৫ সালের জুনে উয়েফা নেশন্স লিগের শেষ চারে ৯ গোলের রোমাঞ্চকর ম্যাচে ফ্রান্সের বিপক্ষে স্পেন জয় পায় ৫-৪ ব্যবধানে। ম্যাচে দুটি গোল করেন ইয়ামাল।

কোয়ার্টার-ফাইনালে বেলজিয়ামকে হারিয়ে ফ্রান্স ম্যাচ নিয়ে ইয়ামাল বলেন, “দুটি সম্ভাবনা আছে: হয় তারা টানা তিনটি বিশ্বকাপ ফাইনালে পৌঁছাবে, অথবা আমরা তাদের টানা তিনবার হারাব। জানি না কী হতে পারে, কিন্তু আমরা মোটেও ভীত নই।”

অপরাজেয় যাত্রা

স্পেন তাদের সবশেষ ৩৬ ম্যাচে অপরাজিত আছে (২৭ জয়, ৯ ড্র)। সবশেষ তারা হেরেছিল ২০২৪ সালের মার্চে, কলম্বিয়ার কাছে ১-০ গোলে।

পুরুষদের আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে স্পেনের চেয়ে টানা বেশি ম্যাচে অপরাজিত থাকার নজির আছে শুধু ইতালির। ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে ৩৭ ম্যাচ অপরাজিত ছিল চারবারের বিশ্বকাপ জয়ীরা, যারা গত তিনটি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি।

দুর্বার পথচলা

২০১৮ বিশ্বকাপের শুরু থেকে স্পেন বড় টুর্নামেন্টগুলোতে তাদের ২৭ ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছে (১৬ জয়, ১০ ড্র)। ২০২২ বিশ্বকাপে জাপানের বিপক্ষে ২-১ গোলে হারের পর থেকে বড় টুর্নামেন্টগুলোতে তারা ১৪ ম্যাচে অপরাজিত আছে, যেখানে তারা কেবল পাঁচটি গোল হজম করেছে এবং কোনো ম্যাচেই একটির বেশি গোল খায়নি (৯টি ক্লিন শিট)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন