আওয়ামী লীগ আমলে স্বাস্থ্য খাতে অপরিকল্পিত যন্ত্রপাতি আমদানি হয়: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম আলো প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬, ২০:১৯

আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্য খাতে অনেক অপরিকল্পিত যন্ত্রপাতি আমদানির অভিযোগ তুললেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।


সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সেসব যন্ত্রপাতি প্যাকেটবন্দী অবস্থায় ভাঙারি দোকানে যাচ্ছে। ১৮ কোটি টাকা করে দুটি রেডিওথেরাপি মেশিন খুলনা ও ফরিদপুরে পড়ে আছে।


আজ সোমবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও