You have reached your daily news limit

Please log in to continue


বৃষ্টির দিনে টপস

বর্ষার রিমঝিম ঝরার দিনগুলো আমাদের মন সতেজ করে তোলে। কিন্তু এই স্যাঁতসেঁতে আবহাওয়ায় কেমন পোশাক পরা উচিত, তা নিয়ে অনেককে বেশ দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয়। মেঘলা আকাশ, হঠাৎ বৃষ্টি আর ভ্যাপসা গরমের এই দিনগুলোতে ভারী কিংবা ঘন কাজের পোশাক পরা বেশ ঝামেলার। তাই এই ধরনের আবহাওয়ায় তরুণীদের প্রথম পছন্দ হয়ে ওঠে ওজনে হালকা এবং আরামদায়ক টপস। একটি সাধারণ টপস সঠিক নিয়মে স্টাইল করার মাধ্যমে যেকোনো সাধারণ লুক মুহূর্তেই অনন্য আর আকর্ষণীয় করে তোলা সম্ভব। বর্ষার এই দিনগুলোতে আরাম বজায় রেখে কীভাবে ফ্যাশনেবল টপস স্টাইল করবেন, এবার তা জেনে নিতে পারেন।

ফিটিং ও ফ্লোয়িংয়ের ভারসাম্য

ফ্যাশন উদ্য়োগ আর্টেমিসের স্বত্বাধিকারী ফায়জা আহমেদ রাফা এ বিষয়ে বলেন, বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় পোশাকে আরাম খুব গুরুত্বপূর্ণ। তা ছাড়া এ সময় পোশাকের স্টাইলিংয়ে ভারসাম্য বজায় রাখা উচিত। আপনি যদি নিচের অংশে কোনো ফিটেড বা আঁটসাঁট পোশাক পরেন, তবে ওপরের অংশে একটু ঢিলেঢালা কিংবা ফ্লোয়িং টপস বেছে নিন। ঠিক একইভাবে যদি নিচে ঢিলেঢালা বা লুজ ফিটিং প্যান্ট পরেন, তবে ওপরে একটি ফিটেড টপস পরে ফেলুন। বৃষ্টির দিনে কাদাপানি এড়িয়ে চলতে ডেনিম

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন