You have reached your daily news limit

Please log in to continue


পোশাক রপ্তানিতে মিলবে তিনগুণের বেশি নগদ সহায়তা

দেশীয় বস্ত্র ও তৈরি পোশাক খাতের রপ্তানি বাড়াতে এবং বৈশ্বিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে বড় ধরনের সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রপ্তানিমুখী দেশীয় বস্ত্রখাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্র-ব্যাক সুবিধার বিকল্প হিসেবে দেওয়া নগদ সহায়তার হার এক ধাক্কায় তিনগুণেরও বেশি বৃদ্ধি করা হয়েছে।

রোববার (১২ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ থেকে জারি করা এক সার্কুলারের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এই সহায়তা তৈরি পোশাক (আরএমজি) খাতের জন্য বড় ইতিবাচক প্রভাব ফেলবে।

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের জন্য রপ্তানির বিপরীতে নগদ সহায়তার ঘোষিত হার ১.৫০ শতাংশ থেকে বাড়িয়ে সরাসরি ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের এই ঘোষণা অনুযায়ী, বর্ধিত এই নগদ সহায়তা ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত সময়ের মধ্যে জাহাজীকৃত পণ্যের ক্ষেত্রে পুরোপুরি প্রযোজ্য হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন