রোজায় মূল্যবৃদ্ধি ঠেকাতে ১১ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

প্রথম আলো প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ১৮:০৭

রমজানকে সামনে রেখে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় ও সরবরাহ স্বাভাবিক রাখতে ১১ ধরনের পণ্য বাকিতে আমদানির সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ–সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। তাতে বলা হয়েছে, চাল, গম, পেঁয়াজ, ডাল, সয়াবিন তেল, পাম তেল, চিনি, ছোলা, মসলা, খেজুর ও মটরশুঁটি আমদানিতে সর্বোচ্চ ৯০ দিনের বিলম্বে অর্থ পরিশোধের সুবিধা পাবেন আমদানিকারকেরা।


বাংলাদেশ ব্যাংক বলছে, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম সহনীয় পর্যায়ে রাখতে উল্লিখিত ১১ ধরনের পণ্য আমদানিতে বিশেষ এই সুবিধা দেওয়া হয়েছে। এখন থেকে এসব পণ্য আমদানিতে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত বাকিতে আমদানি বা সুবিধা পাওয়া যাবে। সরবরাহকারীর ঋণ (সাপ্লায়ার্স ক্রেডিট) অথবা ক্রেতার ঋণের (বায়ার্স ক্রেডিট) আওতায় এ সুবিধা নিতে পারবেন আমদানিকারকেরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও