You have reached your daily news limit

Please log in to continue


ইরানে তৃতীয় দফার হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র

ইরানের বিভিন্ন স্থানে আজ রোববার তৃতীয় দফার হামলা শুরু করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হামলা চালিয়েছে। এরপর তারা তৃতীয় দফার হামলা শুরু করে।

সেন্টকম জানায়, ইরানের হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায়। ইঞ্জিনও ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে জাহাজটি আর যাত্রা অব্যাহত রাখতে পারেনি। জাহাজটির একজন নাবিক নিখোঁজ আছেন।

এর জবাবে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বেসামরিক নাবিক ও বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ইরানের সক্ষমতা আরও দুর্বল করতে মার্কিন অভিযান অব্যাহত থাকবে বলে উল্লেখ করেছে সেন্টকম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন