বেলজিয়ামকে হারিয়ে সেমিতে ফ্রান্সের সামনে স্পেন

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১১ জুলাই ২০২৬, ১০:৪৩

একের পর এক শট ঠেকিয়ে স্পেনের সামনে প্রতিরোধের দেয়াল গড়লেন তিবো কোর্তোয়া। তবে ম্যাচের মিনিট বিশেক বাকি থাকতে চোট পেয়ে মাঠ ছাড়লেন তিনি কান্নাভেজা চোখে। ম্যাচে বেলজিয়ামের সম্ভাবনাও যেন বেরিয়ে গেল তার সামনে। বদলি নামা গোলকিপার সানা লমেন্সের হাত থেকে ফসকে আসা বলে আবার নায়ক হয়ে উঠলেন মিকেল মেরিনো। এই সুপার সাবের শেষের গোলে বেলজিয়ামকে হারিয়ে বিশ্বকাপের সেমি-ফাইনালে পা রাখল স্পেন।


লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে শুক্রবার দ্বিতীয় কোয়ার্টার-ফাইনালে ২-১ গোলে জিতেছে স্পেন। ফাবিয়া রুইসের গোলে পিছিয়ে পড়ার পর প্রথমার্ধেই সমতা টানেন শার্লে ডে কেটলারে। আর শেষ দিকে ব্যবধান গড়ে দেন মেরিনো।


আগের ম্যাচে বদলি নামার ছয় মিনিটের মধ্যে গোল করে পর্তুগালকে বিদায় করে দিয়েছিলেন এই মেরিনো। এবার গোল করলেন মাঠে নামার মিনিট দুয়েকের মধ্যেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও