নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে ব্যঙ্গ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি নাসীরুদ্দীনকে ‘জাতীয় নেতা শেখ মুজিব’ বলে আখ্যায়িত করেছেন। যুগান্তরকে দেওয়া বিশেষ সাক্ষাৎকাতে তিনি ব্যঙ্গ করেন। সাক্ষাৎকার নিয়েছেন যোবায়ের আহসান জাবের।
পাটওয়ারীর অতীত রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে গণধিকার পরিষদ সভাপতি নুর বলেন, ব্যাচমেট হিসেবে আমি যতদূর জানতাম নাসীরুদ্দীন পাটওয়ারী ইন্টারমিডিয়েট পর্যন্ত শিবিরের সঙ্গে ছিলেন। তখন শিবিরকে টর্চার করা হতো- বিশ্ববিদ্যালয়ে তিনি তার পরিচয় গোপন করে ঢুকেছিলেন জুনায়েদ সাকির ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশনে। যখন ছাত্র ফেডারেশন নেতারা বুঝতে পারেন তিনি শিবিরের সঙ্গে ইনভলব; যখন ছাত্র ফেডারেশন থেকে তাকে অব্যাহতি দেবে সেই জায়গা থেকে তিনি তখন সীমান্ত হত্যা নিয়ে কিছু মানববন্ধন করে পরিচিতি পান। পরে তিনি এবি পার্টির মঞ্জু ভাইদের সঙ্গে ঘুরেছেন, আমাদের সংগঠনেও জয়েন করতে চেয়েছেন। কিন্তু আমরা তখন বিভিন্ন সংগঠন চেঞ্জ করা মানুষ তো এক জায়গায় স্থির হবে না ভেবে গুরুত্ব দিইনি।