নতুন মডেল ‘গ্রক ৪.৫’ আনল মাস্কের স্পেসএক্সএআই
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১০ জুলাই ২০২৬, ১৭:৩৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর এই প্রথম নিজেদের সর্বশেষ ও শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল উন্মোচন করেছে ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্সএআই।
বুধবার প্রকাশিত এক ব্লগ পোস্টে ‘গ্রক ৪.৫’ নামের এ মডেলটিকে সক্ষম ও কঠোর পরিশ্রমী ‘ওয়ার্কহর্স’ হিসেবে বর্ণনা করেছে কোম্পানিটি।
স্পেসএক্সএআইয়ের দাবি, এআই শিল্প যেসব দৈনন্দিন ও রুটিনমাফিক কাজকে স্বয়ংক্রিয় করতে চায় তার সবকটিই এ মডেলটি অনায়াসে করতে পারবে। যার মধ্যে রয়েছে কোডিং ও অ্যাপ তৈরি, দাপ্তরিক ও কেরানির কাজ, গবেষণা, লেখালেখি ও অন্যান্য সাধারণ জ্ঞানভিত্তিক কাজ।
- ট্যাগ:
- প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তা