টাটকা চিংড়ি কিনতে চাইলে যেসব বিষয় খেয়াল রাখবেন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৮ জুলাই ২০২৬, ২২:১৬

অনেকে চিংড়ি মাছের মালাইকারি, ভুনা কিংবা বিভিন্ন মুখরোচক পদ পছন্দ করেন। কিন্তু রান্না যত ভালোই হোক, চিংড়ি যদি টাটকা না হয়, তাহলে স্বাদ যেমন নষ্ট হবে, তেমনি বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকিও। বাজারে অনেক সময় টাটকা বলে দীর্ঘদিন হিমঘরে রাখা বা মানহীন চিংড়ি বিক্রি করা হয়।


তাই বিক্রেতার কথার ওপর ভরসা না করে কয়েকটি সহজ লক্ষণ দেখে নিজেই চিংড়ির মান যাচাই করা জরুরি। সঠিক উপায় জানলে মাছ কিনতে পারলে ঠকে যাওয়ার আশঙ্কা অনেকটাই কমে যাবে।


আসুন জেনে নেওয়া যাক কীভাবে টাটকা চিংড়ি কিনবেন-


খোসা শক্ত ও চকচকে হবে


টাটকা চিংড়ির সবচেয়ে বড় লক্ষণ হলো এর খোসা। ভালো চিংড়ির খোসা শক্ত, টানটান এবং স্বাভাবিকভাবে চকচকে থাকবে। হাতে নিলে যদি খোসা নরম লাগে বা শরীর স্পঞ্জের মতো চেপে যায়, তাহলে বুঝবেন মাছটি তাজা নয়। এমন চিংড়ি না কেনাই ভালো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও