শীতে ছাদবাগানের জন্য এখন থেকেই প্রস্তুতি নেবেন যেভাবে

প্রথম আলো প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ১৩:৪৮

যাঁরা নতুন করে ছাদবাগান শুরু করতে চান কিংবা পুরোনো বাগানকে শীতের উপযোগী করে সাজাতে চান, তাঁদের এখনই ‘মাঠে’ নেমে পড়া উচিত। জেনে নেওয়া যাক, শীতকালীন ছাদবাগানের প্রস্তুতি ও পরিচর্যার পূর্ণাঙ্গ নির্দেশিকা। এ ব্যাপারে পরামর্শ দিয়েছেন ঢাকার আসাদ গেটে অবস্থিত ফলবীথি হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ মো. রুহিদ হাসান।


১. পরিচ্ছন্নতা ও মাটি প্রস্তুতি


রোগাক্রান্ত গাছ অপসারণ


বৃষ্টি পরবর্তী মরা, রোগাক্রান্ত কিংবা পোকাধরা গাছ শিকড়সহ তুলে দূরে ফেলে দিন বা পুড়িয়ে ফেলুন। রোগাক্রান্ত গাছ কোনোভাবেই কম্পোস্ট সার তৈরিতে ব্যবহার করা যাবে না।


মাটি শোধন


ছাদবাগানে ব্যবহারের জন্য রাখা বস্তাবন্দী পুরোনো মাটি খুলে ৭-১০ দিন কড়া রোদে ছড়িয়ে রাখুন। ভালো ফল পেতে বৃষ্টিতে ভেজা মাটি স্বচ্ছ পলিথিনে ঢেকে ২-৪ সপ্তাহ রোদে রাখুন। একে ‘সোলারাইজেশন’ বলে। এর ফলে মাটিতে থাকা ক্ষতিকর ছত্রাক, পোকামাকড়ের ডিম ও আগাছার বীজ নষ্ট হয়ে যায়।


শস্যপর্যায় অনুসরণ


একই পরিবারের ফসল, যেমন টমেটো, বেগুন, মরিচ, ক্যাপসিকাম ইত্যাদি পরপর একই টবে না লাগিয়ে আলাদা স্থানে লাগান। এতে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণের ঝুঁকি কমবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও