You have reached your daily news limit

Please log in to continue


আজ থেকে নতুন পোশাকে পুলিশ

বাংলাদেশ পুলিশ গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি প্যান্টের নতুন পোশাকে দায়িত্ব পালন শুরু করেছে।

আজ বুধবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পের ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নতুন পোশাকে দেখা গেছে।

অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্টে এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদকে হালকা জলপাই রঙের শার্ট ও খাকি প্যান্ট পরিহিত অবস্থায় দেখা যায়।


ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী দ্য ডেইলি স্টারকে বলেন, আজ থেকেই নতুন পোশাক পরা শুরু হয়েছে। তবে এখনো সব সদস্যের কাছে পোশাক পৌঁছায়নি। ধাপে ধাপে নতুন পোশাক বিতরণ করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন