ছন্দ খুঁজে পেলে স্পেনকে থামানো ‘অসম্ভব’
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০১ জুলাই ২০২৬, ২২:১২
উত্তর আমেরিকা বিশ্বকাপে অপরাজিত থেকে গ্রুপ সেরা হলেও মাঠের পারফরম্যান্সে এখনও প্রত্যাশা পূরণ করতে পারেনি স্পেন। তবে এনিয়ে খুব একটা চিন্তিত নন স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল। এই ফরোয়ার্ডের বিশ্বাস, চেনা ছন্দ খুঁজে পেলে তাদেরকে থামানো যেকোনো প্রতিপক্ষের জন্যই অসম্ভব হয়ে দাঁড়াবে।
এবারের বিশ্বকাপের ফেভারিটদের একটি ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। কিন্তু আসরের শুরুতেই অঘটনের শিকার হয় তারা। নবাগত কেইপ ভার্ডের বিপক্ষে গোলশূন্য ড্র করে বিশ্ব মঞ্চে অভিযান শুরু করে দলটি।
পরের ম্যাচে অবশ্য স্বরূপে দেখা যায় তাদের। সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে দেয় ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। শেষ গ্রুপ ম্যাচে আরেক সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে কোনোমতে ১-০ গোলের জয় পায় তারা।
- ট্যাগ:
- খেলা
- ফুটবল বিশ্বকাপ