You have reached your daily news limit

Please log in to continue


জিম্বাবুয়ের নতুন বোলিং কোচ ওয়ালশ

বাংলাদেশ সিরিজের মাঝপথে কোচিং স্টাফে নতুন সদস্য যোগ করেছে জিম্বাবুয়ে। বাংলাদেশেরই সাবেক বোলিং কোচ কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে আফ্রিকার দলটি।

গত ২৩ জুন বোর্ড সভায় ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ও পেসার ওয়ালশকে বোলিং কোচ হিসেবে নিযুক্ত করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। বুধবার চূড়ান্ত করা হয় নিয়োগ।

চলতি বছর ভারত ও শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে দলের পরামর্শক ছিলেন ওয়ালশ। এবার তিনি স্থায়ী হলেন। ওই আসরে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে নিজেদের গ্রুপ সেরা হয় জিম্বাবুয়ে। সুপার এইটে খেলায় সরাসরি জায়গা করে নেয় ২০২৮ আসরে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন