শেষ-৩২ থেকে বিদায়, তবু ১৩৫ কোটি টাকা পুরস্কার পেলো জাপান!

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ৩০ জুন ২০২৬, ২২:৫৩

বিশ্বকাপের শেষ ৩২-এ ব্রাজিলের কাছে হেরে বিদায় নিতে হয়েছে জাপানকে। তবে মাঠের হতাশার মধ্যেও আর্থিক দিক থেকে বড় প্রাপ্তি নিয়েই বিশ্বকাপ অভিযান শেষ করছে সামুরাই ব্লুরা।


নকআউট পর্বের প্রথম ধাপ পর্যন্ত পৌঁছানোর সুবাদে ফিফার কাছ থেকে ১ কোটি ১০ লাখ মার্কিন ডলার (১১ মিলিয়ন ডলার) পুরস্কার পাচ্ছে জাপান। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৩৫ কোটি টাকারও বেশি।


এর পাশাপাশি বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দলকেই প্রস্তুতি তহবিল হিসেবে অতিরিক্ত ২৫ লাখ মার্কিন ডলার (২.৫ মিলিয়ন ডলার) দিয়েছে ফিফা। এই অর্থও পাচ্ছে জাপান।


সব মিলিয়ে বিশ্বকাপ থেকে জাপানের মোট প্রাপ্তি দাঁড়াচ্ছে ১ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার (১৩.৫ মিলিয়ন ডলার), যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬৫ কোটির বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও