নাটকীয় টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোয় প্যারাগুয়ে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ৩০ জুন ২০২৬, ০৮:৪০

বাঁ পায়ের জোরাল শটে বল জালে পাঠিয়ে ছুটলেন হোসে কানালে। মাঝমাঠ থেকে দৌড়ে গেলেন সতীর্থরা। প্রথমে একজন চড়ে বসলেন তার কাঁধে। ঝাঁপিয়ে পড়লেন একে একে সবাই। অবিশ্বাস্য এক মুহূর্তের জন্ম হলো বস্টন স্টেডিয়ামে। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে দিল প্যারাগুয়ে!


রুদ্ধশ্বাস টাইব্রেকারে জার্মানিকে ৪-৩ গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠেছে প্যারাগুয়ে। বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে শেষ হওয়া ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা শেষ হয়েছিল ১-১ সমতায়।


পেনাল্টি শুটআউটে প্রথম পাঁচটির দুটি ঠেকিয়ে প্যারাগুয়ের নায়ক গোলরক্ষক ওর্লান্দো হিল।


জার্মানির বিপক্ষে তিনবারের দেখায় প্যারাগুয়ের প্রথম জয় এটি।


বিশ্বকাপে পাঁচবার টাইব্রেকারে গিয়ে এই প্রথম হারের তেতো স্বাদ পেল জার্মানি। দুইবার টাইব্রেকারে গিয়ে দুইবারই শেষ হাসি হাসল প্যারাগুয়ে।


২০১০ সালে শেষ ষোলোয় জাপানকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছিল প্যারাগুয়ে, বিশ্বকাপে যা তাদের সেরা সাফল্য। তারপর এই প্রথম বিশ্ব মঞ্চে ফিরেছে তারা। এবার নকআউটের শুরুতে পেল অভাবনীয় এক সাফল্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও