সালমান কি সত্যিই গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছাড়ছেন

প্রথম আলো প্রকাশিত: ৩০ জুন ২০২৬, ২০:৩৮

সালমানের ‘গ্যালাক্সি’ থেকে শাহরুখের ‘মান্নাত’—তারকাদের বাড়ি ছাপিয়ে তা এখন মুম্বাইয়ের জনপ্রিয় পর্যটন স্পট। ঈদ-পার্বণ থেকে জন্মদিন—দুই তারকাকে একনজর দেখতে হাজার কিলোমিটার পাড়ি দিয়ে এখানে আসেন ভক্তরা। পাঁচ দশক ধরে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে থাকেন বলিউড ভাইজান সালমান খান। ১৯৭৪ সাল থেকে পরিবারসহ সেখানে থাকছেন। তবে এবার সেই দীর্ঘ অধ্যায়ের ইতি টানার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বান্দ্রাতেই সমুদ্রের কাছাকাছি একটি নতুন ছয়তলা বাড়িতে উঠতে পারেন সালমান ও তাঁর পরিবার। প্রতিবেদন অনুযায়ী, নতুন ভবনটি নির্মিত হবে সালমানের মা সালমা খানের মালিকানাধীন একটি প্লটে।


সম্প্রতি জানা গেছে, বান্দ্রায় ওই ছয়তলা আবাসিক ভবন নির্মাণের অনুমোদন মিলেছে। যদিও গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছেড়ে পরিবারের নতুন বাড়িতে যাওয়ার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি (এমসিজেডএমএ) গত ১৬ জুন নির্মাণ প্রস্তাব অনুমোদন করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও