ব্রাজিল-আর্জেন্টিনা নয়, কোন দল সমর্থন করেন জয়া আহসান?
বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ কিংবা বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট মানেই উন্মাদনার চরম শিখর। সাধারণ দর্শক থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকাদের মাঝেও ছড়িয়ে পড়ে এই ফুটবল জ্বর। প্রিয় দলের জার্সি গায়ে জড়ানো, সামাজিক মাধ্যমে তর্ক-বিতর্ক আর পছন্দের খেলোয়াড়কে নিয়ে মেতে ওঠেন তারকারা।
বাংলাদেশে ফুটবল উন্মাদনা মানেই মূলত আর্জেন্টিনা আর ব্রাজিলের চিরন্তন দ্বৈরথ। তবে এই চেনা স্রোতের বিপরীতে গিয়ে নিজের ভিন্ন পছন্দের কথা জানালেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ফুটবল নিয়ে নিজের ভালো লাগার পাশাপাশি ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা প্রসঙ্গ আড্ডা-গল্পে শেয়ার করেছেন তিনি।
সাক্ষাৎকারে ফুটবলে নিজের আগ্রহের কথা জানিয়ে জয়া আহসান হাসতে হাসতে বলেন, ফুটবলে আমার বেশ আগ্রহ আছে। শেষবার রাশিকায় গিয়ে গ্যালারিতে বসে বিশ্বকাপ দেখেছিলাম, তবে এবার আর যাওয়া হয়নি। পর্তুগালকে খুব ভালোবাসি কিন্তু চারপাশে সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল শুনতে হয়। রোনালদোকে খুব ভালো লাগে। কিন্তু মুশকিল হচ্ছে, মেসিকেও ভালো লাগে।
- ট্যাগ:
- বিনোদন
- বিশ্বকাপের উন্মাদনা
- জয়া আহসান