ইরান যুদ্ধ যেসব কারণে আমেরিকা–ইসরায়েলের কৌশলগত বিপর্যয়

www.ajkerpatrika.com প্রকাশিত: ৩০ জুন ২০২৬, ১৭:২৯

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সংঘাত শুরুর আগে বহু দশক ধরে যুক্তরাষ্ট্রের অন্তহীন যুদ্ধনীতির অন্যতম প্রবক্তা হিসেবে পরিচিত নব্য-রক্ষণশীল লেখক রবার্ট কাগান সতর্ক করেছিলেন, ইরানের সঙ্গে এই মুখোমুখি অবস্থান আধুনিক আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় কৌশলগত পরাজয়গুলোর একটিতে পরিণত হতে পারে। তখন অনেকে তাঁর এই মূল্যায়নকে আতঙ্কসৃষ্টিকারী ও অতিরঞ্জিত বলে উড়িয়ে দিয়েছিলেন।


কারণ, পশ্চিমা বিশ্বে প্রচলিত ধারণা ছিল—ইরান ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। দেশটির সামরিক অবকাঠামোতে আঘাত হানা হয়েছে, তাঁদের শীর্ষ নেতৃত্ব, জ্যেষ্ঠ সামরিক কমান্ডার ও বিজ্ঞানীদের হত্যা করা হয়েছে, অর্থনীতি চাপে পড়েছে, আর বিভিন্ন ফ্রন্টজুড়ে অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স বা প্রতিরোধ অক্ষও বড় ধরনের ধাক্কা খেয়েছে। এমন পরিস্থিতিতে কেউ কীভাবে ইরানের বিজয়ের কথা বলতে পারে?


এই প্রশ্নের উত্তর নির্ভর করে এমন এক প্রশ্নের ওপর, যা নিয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে যুদ্ধবিশেষজ্ঞ ও সামরিক ইতিহাসবিদেরা বিতর্ক করেছেন—বিজয়কে কীভাবে মাপা হবে? যদি যুদ্ধের ফলাফল বিচার করা হয় কে কতটা ধ্বংস ডেকে এনেছে তার ভিত্তিতে, তাহলে যাদের সামরিক শক্তি তুলনামূলকভাবে অনেক বেশি, তাদেরই প্রায় সব সময় বিজয়ী বলে মনে হবে। কিন্তু ইতিহাস বারবার দেখিয়েছে, ধ্বংস আর বিজয় এক বিষয় নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও