আমি এমন মানুষ নই যে পালিয়ে যাব: জার্মান কোচ

www.ajkerpatrika.com প্রকাশিত: ৩০ জুন ২০২৬, ০৮:৫৩

অঘটন তো এভাবেই হয়। শেষ বত্রিশ পর্বে জার্মানি যখন প্যারাগুয়েকে পেয়েছিল, তখন জার্মান সমর্থকদের অনেকেই হয়তো খুশি হয়েছিলেন তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়ে। কিন্তু বোস্টনে তিন ঘণ্টার লড়াই শেষে জয় নিয়ে মাঠ ছাড়ে প্যারাগুয়ে। লাতিন আমেরিকার দলটি যেখানে উদযাপনে ব্যস্ত, তখন দুশ্চিন্তায় দিন কাটছে জার্মান কোচ হুলিয়ান নাগলসমানের।


বোস্টনে গত রাতে জার্মানি-প্যারাগুয়ে মূল ম্যাচ ১-১ গোলে ড্রয়ের পর গড়ায় অতিরিক্ত সময়ে। তবে দীর্ঘ ১২০ মিনিটের খেলার পরও ফল না আসায় সেটা গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে ৪-৩ গোলে হেরে টুর্নামেন্ট থেকে আগেভাগেই বিদায়ঘণ্টা বেজে যায় জার্মানির। শেষ বত্রিশ থেকে ছিটকে যাওয়ার পর নাগলসমানের চাকরি নিয়েই টানাটানি। ম্যাচ শেষে জার্মান সম্প্রচারক জেডডিএফকে তিনি বলেন, ‘আমি এমন মানুষ নই, যে পালিয়ে যাব।’


২০২৮ সালের ইউরো পর্যন্ত জার্মানির সঙ্গে নাগলসমানের চুক্তি রয়েছে। তবে বিশ্বকাপে অঘটনের শিকার হওয়ার পর তাঁর চাকরি টিকবে কি না, সেটা নিয়েই আলাপ-আলোচনা চলছে বেশি। যদি টিকে যান, তাহলে ভবিষ্যতে দলকে আরও ভালো কিছু উপহার দেওয়ার অঙ্গীকার করেছেন জার্মান কোচ। প্যারাগুয়ের কাছে হারের পর নাগলসমান বলেন, ‘আমি কাজ চালিয়ে যেতে চাই। তবে ফুটবলে সব সময় সবকিছু আপনার নিজের হাতে থাকে না। যদি ডিএফবি (জার্মান ফুটবল ফেডারেশন) আমাকে রাখতে চায়, তাহলে আমি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও নেশনস লিগের প্রস্তুতি নেব।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও