কানাডার নায়ক অন্তুনজুস্তাকের স্তুতিতে কোচ
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ১৩:২৮
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কানাডার জয়ের নায়ক স্টিফেন অন্তুনজুস্তাকের পারফরম্যান্স মন জয় করে নিয়েছে জেসি মার্শের। দলটির কোচের মতে, ছেলের ব্যবধান গড়ে দেওয়া মুহূর্তটি দেখে গর্বিত হতেন এই মিডফিল্ডারের প্রয়াত বাবা-মা।
লস অ্যাঞ্জেলসে রোববার শেষ বত্রিশের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারায় কানাডা। প্রথমবারের মতো গ্রুপ পর্বের বৈতরণী পার করা দলটি এবার জায়গা করে নিল শেষ ষোলোতে।
যখনই মনে হচ্ছিল, ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে, ঠিক তখনই ব্যবধান গড়ে দেন ২৯ বছর বয়সী অন্তুনজুস্তাক। যোগ করার সময়ের দ্বিতীয় মিনিটে চোখধাঁধানো গোলটি করেন তিনি। বল ডি-বক্সের বাইরে পেয়ে বুক দিয়ে নামিয়ে দুর্দান্ত হাফ ভলিতে খুঁজে নেন জাল।
- ট্যাগ:
- খেলা
- পেশাদার ফুটবলার
- ফুটবলার