জাপানিজ ফুটবলারদের অহংকারের জবাব মাঠেই দিতে চান ব্রাজিল অধিনায়ক
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ১৩:২৩
ব্রাজিল জাতীয় দলের অধিনায়ক মারকুইনহোস ২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে জাপানের বিপক্ষে ম্যাচের আগে প্রতিপক্ষের ফরোয়ার্ড কেন্তো শিওগাইয়ের মন্তব্যের জবাব দিয়েছেন। শনিবার কিয়োদো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জাপানের এই রিজার্ভ স্ট্রাইকার বলেছিলেন, ‘ব্রাজিল আর আগের মতো নেই।’
রোববার মারকুইনহোস জানান, শিওগাইয়ের এই মন্তব্য নিয়ে ব্রাজিল শিবিরে আলোচনা হয়েছে। ‘এতেই যথেষ্ট হয়েছে। ওরা এভাবে কথা বলতেই থাকুক, এতে আমাদের দল আরও অনুপ্রাণিত হবে। আমরা প্রায় এক মাস ধরে যুক্তরাষ্ট্রে আছি এবং অত্যন্ত বিনয়ের সঙ্গে আমাদের লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছি। এ ধরনের কথা আমরা প্রতিপক্ষের জন্যই ছেড়ে দিই। ওরা আরও বলুক, সেটাই আমাদের অনুপ্রেরণা জোগাবে।’
- ট্যাগ:
- খেলা
- ফুটবল বিশ্বকাপ