৭ মাসেও পারিশ্রমিক পাননি পারসা ইভানা, হুমকির পাল্টা অভিযোগ পরিচালকের

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ১৩:১১

গত ফেব্রুয়ারিতে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পায় নাটক ‘নীলাঞ্জনা এক্সপ্রেস’। পরে মে মাসে নাটকটি বঙ্গর ইউটিউব চ্যানেলেও প্রকাশিত হয়। তবে নাটকটির সম্পূর্ণ পারিশ্রমিক এখনো পাননি বলে অভিযোগ করেছেন অভিনেত্রী পারসা ইভানা।


অভিযোগের বিষয়টি স্বীকার করলেও অভিনেত্রীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছেন নাটকটির নির্মাতা ফরহাদ আহমেদ ইশান। তার দাবি, পারসা তাকে ইন্ডাস্ট্রিতে কাজ করতে না দেওয়ার হুমকি দিয়েছেন।


গতকাল ফেসবুকে কয়েকটি হোয়াটসঅ্যাপ কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ করে পারসা ইভানা লেখেন, ‘সাত মাস ধরে আমি আমার প্রাপ্য পারিশ্রমিকের জন্য অপেক্ষা করছি। শুধু আমি নই, টিমের আরও অনেক সদস্য এখনো তাদের পাওনা বুঝে পাননি। আমাকে নির্মাতা কিছু টাকা দিয়েছেন, তবে এখনো পুরো পারিশ্রমিক পরিশোধ করেননি। সেটা আমি মেনে নিয়েছি। কিন্তু আমার টিমের কেউ টাকা পায়নি। বিষয়টি নিয়ে কথা বলা একজন শিল্পী হিসেবে আমারও দায়িত্ব।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও