You have reached your daily news limit

Please log in to continue


হানিমুনের দৃশ্য ভাইরাল, মিশ্র প্রতিক্রিয়া দর্শকদের

একদিকে পরিবারের প্রতি দায়িত্ব, অন্যদিকে নিজের ভালোবাসা ও ব্যক্তিগত জীবনের আকাঙ্ক্ষা। এই দুইয়ের টানাপোড়েনের গল্প নিয়ে তৈরি হয়েছে পাকিস্তানি ধারাবাহিক ‘মাদার’। গ্রিন এন্টারটেইনমেন্টে প্রচারিত ধারাবাহিকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন হুমায়ুন আশরাফ ও সুমাইয়া বখশ।

পারিবারিক সম্পর্কের জটিলতা, স্বার্থপরতা, ঈর্ষা ও রোমান্স—সব মিলিয়ে দর্শকদের আলোচনায় রয়েছে ধারাবাহিকটি। সম্প্রতি প্রধান দুই চরিত্রের হানিমুনের একটি ঘনিষ্ঠ দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনায় আসে ‘মাদার’।

যে গল্প নিয়ে ‘মাদার’

ধারাবাহিকটির গল্পের কেন্দ্রে সামার। বাবার মৃত্যুর পর পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় সে। মা ও ভাইবোনদের দেখাশোনার পাশাপাশি পরিবারের আর্থিক দায়িত্বও সামলাতে হয় তাকে। নিজের আইটি ব্যবসা থেকে আয় করে পরিবারের সদস্যদের ভরণপোষণের ব্যবস্থা করে সামার।

কিন্তু সময়ের সঙ্গে তার এই উদারতা পরিবারের অন্য সদস্যদের কাছে প্রত্যাশা হয়ে দাঁড়ায়। সামারের আর্থিক সহযোগিতার ওপর নির্ভরশীল হয়ে পড়ে আত্মীয়স্বজন। একপর্যায়ে তাদের মধ্যে তৈরি হয় অধিকারের মনোভাব। পরিবারের সদস্যদের লোভ ও ঈর্ষা থেকে শুরু হয় নানা দ্বন্দ্ব। যে পরিবারকে আগলে রাখতে চেয়েছিল সামার, সেই পরিবারের সদস্যদের আচরণই তার জন্য সংকট তৈরি করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন