মেসির আরেকটি অনন্য কীর্তি, তিনে তিন আর্জেন্টিনার
ডেইলি স্টার
প্রকাশিত: ২৮ জুন ২০২৬, ১০:০৮
তিন ম্যাচের তিনটিই জিতে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বদলি হিসেবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আরেকটি অনন্য কীর্তি গড়লে তাদের অধিনায়ক ও সেরা তারকা লিওনেল মেসি। প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বমঞ্চে টানা সাতটি ম্যাচে গোলের রেকর্ড গড়লেন ৩৯ বছর বয়সী তারকা।
রোববার সকালে 'জে' গ্রুপের শেষ ম্যাচে নবাগত জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা।
প্রথমার্ধে জিওভানি লো সেলসো ফ্রি কিক ও লাউতারো মার্তিনেজ পেনাল্টি থেকে জাল খুঁজে নিলে চালকের আসনে বসে পড়ে আর্জেন্টিনা। বিরতির পর শুরুর দিকে মুসা তামারির গোলে ব্যবধান কমিয়ে লড়াইয়ের আভাস দেয় জর্ডান। তবে ফ্রি কিক থেকে মেসি সরাসরি নিশানা ভেদ করলে নিশ্চিত হয় আলবিসেলেস্তেদের জয়। বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার এটি ১৯তম গোল।
- ট্যাগ:
- খেলা
- ফুটবল বিশ্বকাপ ২০২৬
- লিওনেল মেসি
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
২ বছর, ৩ মাস আগে
২ বছর, ৩ মাস আগে
২ বছর, ৩ মাস আগে
২ বছর, ৩ মাস আগে
২ বছর, ৩ মাস আগে
২ বছর, ৩ মাস আগে
২ বছর, ৪ মাস আগে