বিশ্বকাপ রাঙানো ভজিনিয়ার মূল্য বাড়ল ১০ গুণ
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬, ২১:৩৩
প্রথমবার বিশ্বকাপে খেলা ভজিনিয়ার চোখধাঁধানো পারফরম্যান্সের ছাপ পড়েছে ট্রান্সফার মার্কেটে। দ্রুত বাড়ছে কেইপ ভার্ডের এই গোলরক্ষকের দাম। এরই মধ্যে প্রায় ১০ গুণ বেড়ে গেছে তার বাজারমূল্য।
ট্রান্সফার মার্কেটের হিসেবে বিশ্বকাপের আগে ৪০ বছর বয়সী ভজিনিয়ার মূল্য ছিল মাত্র ৫৮ হাজার ডলারের মতো। বিশ্ব আসর শেষে এখন তার দাম প্রায় পাঁচ লাখ ৮১ হাজার ডলার।
৪৮ দলের বিশ্বকাপ হওয়ায়, উত্তর আমেরিকা আসরে কয়েকটি দেশের অভিষেক হয়। যার মধ্যে একটি কেইপ ভার্ড। আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্রটির জনসংখ্যা প্রায় ছয় লাখ। এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় চমক ছিল তারাই।
- ট্যাগ:
- খেলা
- ফুটবল বিশ্বকাপ