২০৩৮ বিশ্বকাপও আয়োজন করতে চায় যুক্তরাষ্ট্র

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৭ জুন ২০২৬, ২২:২৭

২০২৬ ফুটবল বিশ্বকাপের নকআউট পর্ব এখনো শুরু হয়নি; ফাইনাল তো বহু দূরের পথ। তবে হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু গিলিয়ানির চোখ আরও সামনে। ২০৩৪ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র আয়োজন করতে পারবে বলে মনে করেন তিনি।


যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডার যৌথ আয়োজনে হচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। টুর্নামেন্টের ১৬ ভেন্যুর ১১টিই মার্কিন মুলুকে। মোট ১০৪ ম্যাচের ৭৮টিই হচ্ছে যুক্তরাষ্ট্রে। চলতি বিশ্বকাপের পরের দুই বিশ্বকাপের আয়োজকও ঠিক হয়ে গেছে। ২০৩০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। আর ২০৩৪ বিশ্বকাপ সৌদি আরব আয়োজন করবে এককভাবে। সরাসরি না বললেও ১২ বছর পর মার্কিন মুলুকে বিশ্বকাপ আয়োজনের ইঙ্গিত দিয়েছেন গিলিয়ানি। বিবিসিকে গতকাল তিনি বলেন, ‘২০৩৮ সালের আয়োজক নির্ধারণে বিড তো হবে। সেই বিড নিয়ে লাফালাফি বাদ দিয়ে চলমান বিশ্বকাপটা ভালোমতো শেষ করতে চাই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও