‘অভিনেত্রীদের দিকে অনেকেই এমনভাবে তাকান, যা স্বাভাবিক নয়’
প্রথম আলো
প্রকাশিত: ২৬ জুন ২০২৬, ১৭:৫০
‘পেড্ডি’ ছবিতে জাহ্নবী কাপুরের ক্লোজআপ দৃশ্য নিয়ে আলোচনা যখন তুঙ্গে, ঠিক সে সময়ে দক্ষিণি চলচ্চিত্রজগতে নারী অভিনেত্রীদের প্রতিদিনের কিছু তিক্ত অভিজ্ঞতার কথা সবার সঙ্গে ভাগ করে নিলেন তামান্না ভাটিয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে ৩৬ বছর বয়সী এই অভিনেত্রীর দাবি, দক্ষিণি চলচ্চিত্রজগতে কাজ করতে গিয়ে নানা ধরনের অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রীরা।
তাঁর কথায়, ‘ওখানে সবাই অদ্ভুতভাবে তাকিয়ে থাকে।’ তামান্না বলেন, দক্ষিণি চলচ্চিত্রে কাজ করার সময় তিনি অনুভব করেছেন, অভিনেত্রীদের দিকে অনেকেই এমনভাবে তাকান, যা স্বাভাবিক নয়। ‘মানুষ আপনার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে। সেই দৃষ্টি অনেক সময়ই অস্বস্তিকর।’