টুইঙ্কেলকে চড় মারতে চেয়েছিলেন আমির, ঘটেছিল যা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৫ জুন ২০২৬, ২২:৩৩
শিল্পীরা প্রায়শই বলে থাকেন, সহঅভিনেতা ভালো হলে, কাজের মানও অনন্য হয়। উল্টোদিকে কোনো একজনের অমনোযোগিতায় কাজ খারাপও হতে পারে। এমন ঘটনা ঘটতে চলেছিল আমির খান ও টুইঙ্কের খান্নার ‘মেলা’ সিনেমার সময়ে।
কাজের সমীকরণ না মেলায় টুইঙ্কেলকে রেগে গিয়ে একবার চড় মারতে গিয়েছিলেন অভিনেতা আমির খান। তাও আবার শুটিং সেটে। কবে, কখন এবং কেন এমন ঘটনা ঘটেছিল সেই গল্প টুইঙ্কেল শুনিয়েছেন।
এনডিটিভি জানিয়েছে, প্রযোজক-পরিচারক করণ জোহরকে টুইঙ্কেল বলেন সময়টা ২০০০ সালে ‘মেলা’ সিনেমার শুটিং সেটে। টুইঙ্কেল তখন চুটিয়ে প্রেম করছেন অক্ষয়ের সঙ্গে। সেজন্যই নাকি কাজে মন বসাতে পারছিলেন না। অন্য দিকে, ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমিরের প্রতিটি দৃশ্য নিখুঁত হওয়া চাই।