You have reached your daily news limit

Please log in to continue


কেন হলো না ম্যাডোনার বায়োপিক

অনেক দিন ধরেই আলোচনায় ছিল ম্যাডোনার বায়োপিক। পরিচালনার জন্য অনেক নির্মাতার নাম শোনা গেছে, প্রযোজনা সংস্থা বদলেছে, কিন্তু শেষ পর্যন্ত সিনেমাটির কাজই শুরু হয়নি। এবার ম্যাডোনা নিজেই জানালেন, তাঁর বায়োপিক কেন আর তৈরি হয়নি। দীর্ঘদিন ধরে উন্নয়নপর্যায়ে থাকা প্রকল্পটি শেষ পর্যন্ত থেমে যায় মূলত বাজেট নিয়ে মতবিরোধের কারণে।

সম্প্রতি ইন্টারভিউ সাময়ীকিতে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাডোনা বলেন, তাঁর জীবনের গল্প এত বিস্তৃত ও ঘটনাবহুল যে সেটিকে পর্দায় তুলে ধরতে বড় বাজেট প্রয়োজন ছিল। কিন্তু স্টুডিও সেই প্রয়োজনীয়তা বুঝতে পারেনি। ‘আমার জীবন ছিল অসাধারণ। খুব বড় এক জীবন। তাই বড় বাজেটের প্রয়োজন ছিল,’ বলেন ম্যাডোনা।

চার বছরের প্রস্তুতি, তারপরও ভেস্তে যায় পরিকল্পনা

ম্যাডোনার ভাষ্য অনুযায়ী, প্রকল্পটি নিয়ে প্রায় দুই বছর চিত্রনাট্য লেখা এবং আরও দুই বছর প্রি-প্রোডাকশনের কাজ চলে। কাস্টিং, বাজেট, পরিকল্পনা—সবকিছু নিয়েই দীর্ঘ সময় কাজ করেছিলেন তিনি ও ইউনিভার্সাল পিকচার্স। ব্যয় কমানোর জন্য একপর্যায়ে তিনি সার্বিয়ায় শুটিংয়ের প্রস্তাবও দেন। কিন্তু স্টুডিও কর্তৃপক্ষ সে বিষয়ে আস্থা দেখায়নি।

ম্যাডোনা জানান স্টুডিওর এক নির্বাহীর প্রতিক্রিয়া ছিল এমন, ‘আমরা বিশ্বাস করি না তুমি চার দিনের বেশি সার্বিয়ায় থাকতে পারবে।’ জবাবে তিনি বলেছিলেন, ‘তোমরা কি স্ক্রিপ্টটা পড়েছ? আমার পুরো জীবনই তো টিকে থাকার সংগ্রাম। আমি সেখানে ছুটি কাটাতে যাচ্ছি না।’

পরে ম্যাডোনা উপলব্ধি করেন, হয়তো স্টুডিও তাঁর দর্শনের ওপরই যথেষ্ট বিশ্বাস রাখেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন