ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ২২০

ডেইলি স্টার প্রকাশিত: ২১ জুন ২০২৬, ১৭:১৬

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ২২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।


এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে নয়জন মারা গেছেন। আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯০০ জন।


আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজন নারী। একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ও অন্যজন বরিশাল বিভাগের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও