হামলার লক্ষ্য যখন পুলিশ

প্রথম আলো প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ১০:২৪

রাজধানীর আদাবরে অভিযানে গিয়ে ছিনতাইকারীদের হামলায় আহত হয়েছেন থানার ওসি ও এক এসআই। একই দিনে লালমনিরহাটের আদিতমারীতে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় আটক দুজনকে ছিনিয়ে নিতে স্থানীয়দের হামলায় এনডিসি, পুলিশ সদস্যসহ ৩০-৩৫ জন আহত হন। পুড়িয়ে দেওয়া হয় সরকারি ছয়টি গাড়ি।


এর এক সপ্তাহ আগে কুমিল্লার বুড়িচংয়ে মহাসড়কে নিষিদ্ধ তিন চাকার যান আটককে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের গাড়ি ভাঙচুর ও পুলিশ সদস্যদের মারধরের ঘটনা ঘটে।


আলাদা এলাকায় ও আলাদা প্রেক্ষাপটে ঘটলেও এসব ঘটনাকে বিচ্ছিন্ন মনে করছেন না পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, এ বছরের প্রথম পাঁচ মাসেই (জানুয়ারি-মে) পুলিশের ওপর অন্তত ২৬৮টি হামলার ঘটনা ঘটেছে। এরপর চলতি জুন মাসের মাঝামাঝিতে ঘটেছে বড় তিনটি ঘটনা। ২০২৫ সালের জানুয়ারি থেকে চলতি বছরের মে পর্যন্ত এ সংখ্যা ৮৭০ ছাড়িয়েছে। আসামি গ্রেপ্তার, অপরাধবিরোধী অভিযান কিংবা আইন প্রয়োগ করতে গিয়ে এমন হামলার শিকার হচ্ছেন পুলিশের সদস্যরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও