ফ্রান্সে বসে সোনা চুরির ‘মাস্টারপ্ল্যান’ দুলাভাইয়ের, বাস্তবায়নে শ্যালক!

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫০

জাল কাগজপত্র ও ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে সোনার মার্কেটে নিরাপত্তাকর্মীর চাকরি নেয় একটি সংঘবদ্ধ চোরচক্র। দিনে নিরাপত্তাকর্মীর দায়িত্ব পালনের ছদ্মবেশে দীর্ঘদিন ধরে তারা মার্কেটের সিসিটিভি ক্যামেরার অবস্থান, নিরাপত্তা ব্যবস্থা এবং কোন দোকানে কী পরিমাণ স্বর্ণ রয়েছে—সব তথ্য সংগ্রহ করে। এরপর সময় ও সুযোগ বুঝে রাতের বেলা তালা কেটে চুরি করে স্বর্ণালংকার। 


রাজধানীর মিরপুর মাজার রোডে হযরত শাহআলী শপিং কমপ্লেক্সে দুটি স্বর্ণের দোকানে চুরির ঘটনায় এমন চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। 


এ ঘটনায় করা মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই দিবাগত রাতে শাহআলী মার্কেটের দুটি সোনার দোকান থেকে (এ হোসেন জুয়েলার্স ও আল রাজ্জাক জুয়েলার্স) প্রায় ২৬০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৬ লাখ ১৫ হাজার টাকা চুরি হয়। চুরি হওয়া স্বর্ণের আনুমানিক মূল্য ৫ কোটি ৭২ লাখ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও