মামুনুল হক, মুতা বিয়ে নিয়ে বক্তব্য, পরে এক্সপাঞ্জ করলেন স্পিকার
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে নিয়ে সংসদে বিএনপির সংসদ সদস্যের একটি বক্তব্য এক্সপাঞ্জ (কার্যবিবরণী থেকে বাদ দেওয়া) করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘একজন রাজনৈতিক নেতার জীবনের অন্ধকার অংশ এখানে আলোচিত হোক, চাই না আমরা।’
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে মামুনুল হকের প্রসঙ্গ টানেন বিএনপির সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক। বিরোধী দলের পক্ষ থেকে তাঁর বক্তব্যের প্রতিবাদ জানানো হয়।
বক্তব্যের এক পর্যায়ে বিএনপির এই সংসদ সদস্য বলেন, ‘মাওলানা মামুনুল হক অনেক বড় বড় কথা বলছেন। বাজেট নিয়ে তিনি সরকারের পতন ঘটাবেন, অনেক কিছু ঘটাবেন। কিন্তু তিনি যে গাজীপুরে নারীসহ ধরা পড়লেন, মুতা বিয়ের নামে; সেটা আসলে কী ছিল আমি জানি না।’ এ সময় তিনি স্পিকারের কাছে মুতা বিয়ে কী, সে সম্পর্কেও জানতে চান।
- ট্যাগ:
- রাজনীতি
- রাজনৈতিক বক্তব্য