You have reached your daily news limit

Please log in to continue


রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করার পর সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেছেন, প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি।

মঙ্গলবার সকাল ১১টায় সংসদ ভবনে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি নির্বাচনের আইনের প্রসঙ্গ টেনে সিইসি বলেন, “রাষ্ট্রপতি নির্বাচনের আগে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে পরামর্শক্রমে দিনক্ষণ ঠিক করার কথা বলা আছে। সেজন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাতে প্রাথমিকভাবে বিস্তারিত আলোচনা হয়েছে।

“তবে নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। এটি চূড়ান্ত হলে জানানো হবে। জাতীয় সংসদ অধিবেশনে থাকলে এ নির্বাচন একভাবে হবে, আর না থাকলে আরেক ধরনের ব্যবস্থা রয়েছে।”

এক প্রশ্নের জবাবে নাসির উদ্দিন বলেন, “রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত রয়েছে। সংসদ সচিবালয় এ নির্বাচনের ভোটার তালিকা দেবে। এজন্য নির্বাচন কমিশন চিঠিও দিয়েছে।”

বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার ও তাহমিদা আহমদ বৈঠকে উপস্থিত ছিলেন। এসময় সংসদ সচিব হাফিজ আহমেদ চৌধুরী, সংসদ সচিবালয় সচিব গোলাম সরওয়ার ভূঁইয়া ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন