আগে ছিল গোপালগঞ্জ, এখন কী বলব ‘সবার আগে বগুড়া’: সংসদে এনসিপি সদস্য
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ২২:৪৮
বাজেটে আঞ্চলিক বরাদ্দের ক্ষেত্রে বগুড়ায় বেশি দেওয়ার প্রসঙ্গ তুলে জাতীয় সংসদে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য আতিকুর রহমান মোজাহিদ বলেছেন, আগে শোনা যেত সবার আগে গোপালগঞ্জ, এখন কি বলা হবে সবার আগে বগুড়া?
বৃহস্পতিবার সংসদের বাজেট অধিবেশনে আলোচনায় অংশ নিয়ে তিনি আঞ্চলিক বরাদ্দ নিয়ে প্রশ্ন তোলেন।
এনসিপির এই সদস্য বলেন, “নিন্দুকেরা বলে, নতুন একটা উপজেলার আবির্ভাব ঘটেছে—এটাকে নবাবী উপজেলা বলা হচ্ছে। আমি বগুড়ার শিবগঞ্জ উপজেলার কথা বলছি। যেখানে অন্যান্য এলাকা বাজেট পায় না, সেখানে এক উপজেলায় ৭৬ কোটি টাকা চলে যায়।”