You have reached your daily news limit

Please log in to continue


হরমুজ প্রণালি আবার খুললেও জাহাজ চলাচল স্বাভাবিক হতে কত দিন লাগবে

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত আগ্রাসনের জবাবে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌপথগুলোর একটি হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছিল ইরান। এর ফলে বিশ্বজুড়ে আধুনিক ইতিহাসের সবচেয়ে গুরুতর জ্বালানিসংকট দেখা দেয়। সেই সংকটের অবসান ঘটাতে ইরানের সঙ্গে একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার ওই চুক্তিতে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

এর আগে গত রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছিলেন, ‘বিশ্বের সব জাহাজ, ইঞ্জিন চালু করো। তেল প্রবাহ আবার শুরু হোক।’

চুক্তির খবর প্রকাশের পর তেলের দাম দ্রুত কমতে শুরু করেছে। তবে ইরান ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চুক্তির ঘোষণা আসার পর থেকে গত তিন দিনে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হয়নি। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্যে এমন চিত্র দেখা গেছে।

জাহাজ পরিবহন প্রতিষ্ঠান ও সামুদ্রিক বিমা প্রতিষ্ঠানগুলো এখনো সতর্ক অবস্থানে আছে। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত এবং সামগ্রিক যুদ্ধবিরতি কতটা স্থিতিশীল হয়, তা নিশ্চিত হওয়ার অপেক্ষায় আছে এসব প্রতিষ্ঠান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন