যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ঘোষণার পরিকল্পনা, ইরানের নিন্দা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ১০:৩৫

যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণার পরিকল্পনা করার পর তেহরান এর নিন্দা করেছে।


ওয়াশিংটনের এ পদক্ষেপে ইরানের অর্থনীতি আরও চাপে পড়তে পারে আর এটি চীনসহ ইসলামিক প্রজাতন্ত্রটির গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদারদের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে, লিখেছে বার্তা সংস্থা রয়টার্স।


২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ হামলা চালিয়ে যুদ্ধ শুরু করার পর থেকে প্রায় ছয় মাস পার হয়ে গেছে, পক্ষগুলো পরস্পরের প্রতি গোলাবর্ষণ বন্ধ রাখলেও শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার কোনো লক্ষণ দেখাচ্ছে না।


হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ প্রায় স্থবির হয়ে আছে। গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে অননুমোদিত কোনো তেলবাহী ট্যাংকার পার হওয়ার চেষ্টা করলে আঘাত হানার হুমকি দিয়ে রেখেছে তেহরান আর নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি ইতোমধ্যে ব্যাপক চাপে রয়েছে।


যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের ওপর ‘ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’ আরোপের হুমকি দিয়েছেন। ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় সোমবার দুপুর ২টায় বেসেন্টের একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।


বেসেন্ট চীনকে ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। ইরানের রপ্তানি করা তেলের ৮০ শতাংশেরও বেশি কেনে চীন। কিন্তু চীন ওয়াশিংটনের আহ্বান প্রত্যাখ্যান করে কূটনৈতিক পথে সংকট নিরসনের আহ্বান জানিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও