You have reached your daily news limit

Please log in to continue


অভিন্ন প্রশ্নে হবে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা সব কয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেছেন, ‘সারা বাংলাদেশে আমরা একক প্রশ্নে এবার পরীক্ষার ব্যবস্থা করেছি। দেখি কি হয়। এটা আপনারা জানেন, একেক বোর্ডের সাথে একেক বোর্ডের প্রতিযোগিতা থাকে। কোনো বোর্ড একটু রিলাক্স প্রশ্ন করে। কোনো বোর্ড স্ট্রং প্রশ্ন করে। এক বাংলাদেশে পরীক্ষা দেবে, এসএসসি এবং এইচএসসি ভিন্ন প্রশ্ন তো হতে পারে না। এটা হয় না।’

মন্ত্রী বলেন, ‘ও লেভেল, এ লেভেলে এক দেশ থেকে আরেক দেশে প্রশ্ন ভিন্ন হয় না। সেজন্য আমরা এটা করেছি। ভালোর জন্যই করেছি।"

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন