কিয়ার স্টারমারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার নেপথ্যে রাশিয়া

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ২২:২৩

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বাড়ি ও গাড়িতে ২০২৫ সালে অগ্নিসংযোগের ঘটনার নেপথ্যে ছিল রাশিয়ার প্রত্যক্ষ মদদ। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি’র অনুস্ন্ধানে বেরিয়ে এসেছে এই তথ্য।


২০২৫ সালের মে মাসে উত্তর লন্ডনের কেনটিশ টাউনে প্রধানমন্ত্রীর একটি বাড়ি, ফ্ল্যাট এবং তার ব্যবহৃত গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যা রাশিয়ার নাশকতা এবং অনলাইনে উস্কানিমূলক প্রচারের অংশ ছিল বলে অনুসন্ধানে বেরিয়ে এসেছে।


বিবিসি’র অনুসন্ধানে জানা যায়, রুশভাষী এক ব্যক্তি ইউক্রেইনীয় ভাড়াটেদের এই হামলা চালানোর নির্দেশ ও অর্থ দিয়েছিলেন। টেলিগ্রাম সংযোগে নাশকতাকারীদের নির্দেশ দিয়েছিলেন রুশভাষী ইভজেনি লুকশিন, আদ্যক্ষর ‘ইএল’।


২৩ বছর বয়সী এই তরুণ একজন রাশিয়ান কূটনীতিক এবং উচ্চপদস্থ এক রুশ সরকারি কর্মকর্তার সন্তান। রাশিয়ান এই কূটনীতিক ‘ইএল মানি’ ছদ্মনামে অর্থের বিনিময়ে ভাড়াটে অপরাধীদের দিয়ে ওই কাজ করান।


অগ্নিসংযোগের ঘটনায় লন্ডনের ওল্ড বেইলি আদালত দুইজনকে দোষী সাব্যস্ত করেছে। তারা হলেন ২২ বছর বয়সী ইউক্রেইনীয় নাগরিক রোমান ল্যাভ্রিনোভিচ এবং ইউক্রেইনে জন্ম নেওয়া রোমানীয় ২৭ বছর বয়সী স্তানিস্লাভ কারপিউচ।


ল্যাভ্রিনোভিচ টেলিগ্রামের মাধ্যমে 'ইএল মানি' র কাছ থেকে অর্থ পাওয়ার লোভে নাশকতা চালিয়েছিলেন বলে আদালতকে জানিয়েছেন কৌঁসুলিরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও