ব্রাজিল-মরক্কো ম্যাচে মিলে গেল বাজপাখির ভবিষ্যদ্বাণী
কালের কণ্ঠ
প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ১১:২০
ফিফা বিশ্বকাপ ২০২৬-এ নিজের ভবিষ্যদ্বাণী দিয়ে আলোচনায় থাকা ‘শক দ্য হক’ নামের বাজপাখি আবারও দেখাল তার নিখুঁত পূর্বাভাসের দক্ষতা। টুর্নামেন্টে নিজের দ্বিতীয় ম্যাচের ফলও সঠিকভাবে অনুমান করেছে এই পালকধারী ফুটবল ভবিষ্যদ্বক্তা।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার লড়াইয়ের ফল সঠিকভাবে অনুমান করার পর দ্বিতীয় পরীক্ষায় আরো কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয় শক। এবার তার সামনে ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোর ম্যাচ।
ম্যাচের আগে দুই দলের পতাকার সামনে গিয়ে শক এমন আচরণ করে, যা দেখে মনে হয়েছিল সে ব্রাজিলকে বেছে নিতে যাচ্ছে। তবে শেষ মুহূর্তে কোনো দলের পক্ষেই চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি।
- ট্যাগ:
- জটিল