রাজধানীতে ঝুম বৃষ্টি, সড়কে জলজট
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১২ জুন ২০২৬, ১৯:১২
সাপ্তাহিক ছুটির দিনের বিকালে রাজধানীতে নামল একনাগাড়ে ঝুম বৃষ্টি।
শুক্রবার বিকাল ৩টা থেকে ঘণ্টা তিনেকের বৃষ্টিতে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে ও জাহাঙ্গীর গেইটসহ রাজধানীর বিভিন্ন এলাকায় জলজটের সৃষ্টি হয়েছে।
এই সময়ে রাজধানীতে ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত নথিভুক্ত করেছে আবহাওয়া অধিদপ্তর।
দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের অনেক এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। টানা কয়েক দিনের ভ্যাপসা গরমের পর জ্যৈষ্ঠের শেষ সময়ে এসে বৃষ্টিপাত বর্ষার জানান দিচ্ছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বৃষ্টি
- বৃষ্টি পরিস্থিতি