ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতিতে বড় সুখবর
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০৯ জুন ২০২৬, ১২:০৭
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে ব্রাজিল শিবিরে এসেছে স্বস্তির খবর। পায়ের পেশিতে চোট পাওয়া নেইমার দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ফলে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচেই তাঁর মাঠে নামার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সোমবার নেইমারের এমআরআই স্ক্যান করা হয়। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এক বিবৃতিতে সিবিএফ জানায়, ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা চিকিৎসা প্রক্রিয়ায় ভালো অগ্রগতি করছেন। সিবিএফের ওই বিবৃতিতে বলা হয়, ‘ব্রাজিল দলের মেডিকেল স্টাফের নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী নেইমার পুনর্বাসন ও ফিটনেস কর্মসূচি অনুসরণ করে যাবেন।’
- ট্যাগ:
- খেলা
- ফুটবল বিশ্বকাপ