আরও চার বছর রেয়াল মাদ্রিদের সিংহাসনে পেরেস
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৮ জুন ২০২৬, ১১:০৪
দুই প্রার্থীর কথার লড়াই ছিল তুমুল, প্রতিদ্বন্দ্বিতার আভাস ছিল বেশ। তবে গর্জন যতটা হলো, বর্ষণ ততটা নয়। শেষ পর্যন্ত বেশ বড় ব্যবধানেই নির্বাচনে জিতে গেলেন ফ্লোরেন্তিনো পেরেস। আরও চার বছর রেয়াল মাদ্রিদের সভাপতির দায়িত্বে থাকবেন এই ব্যবসায়ী।
রেয়ালের সভাপতি নির্বাচনে ২০ বছরের মধ্যে প্রথমবার ভোটাভুটি হলো রোববার। সেখানে ২১ হাজার ৭৪১ ভোট পান পেরেস, যা মো ভোটের ৬৫ শতাংশ। তাকে চ্যালেঞ্জ জানানো এনরিকে রিকেলমে পান ১১ হাজার ৮১৪ ভোট।
পেরেস প্রথমবার রেয়ালের সভাপতি হন ২০০০ সালে। ২০০৬ সালে পদত্যাগ করেন তিনি এবং নির্বাচনে সামান্য ব্যবধানে হেরে যান রামন কালদেরনের কাছে। পরে ২০০৯ সালে কালদেরনের পদত্যাগের পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবার সভাপতি পদে ফেরেন তিনি। সেখান থেকেই টানা এই দায়িত্বে আছেন এবং থাকবেন ২০৩০ সাল পর্যন্ত।
- ট্যাগ:
- খেলা
- পেশাদার ফুটবলার
- ফুটবলার