You have reached your daily news limit

Please log in to continue


ভারতের জেন-জি কী চায়, মোদীর গদি কি টিকবে?

আন্দোলনের মুখে সরকার পতনের নজির এরই মধ্যে স্থাপন হয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে। সবকটি দেশই ভারতের প্রতিবেশী। এসব দেশে আন্দোলনের পেছনে সবচেয়ে বড় ভূমিকার রেখেছে তরুণরা, যারা জেন-জি নামে পরিচিত। বেকারত্বের হতাশা ও সরকারের দুর্নীতি থেকেই এসব আন্দোলনের সূত্রপাত। প্রথমে ছোট ছোট মিছিল, বিক্ষোভ তারপর বড় সমাবেশ। এক সময় তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এভাবেই দক্ষিণ এশিয়ার তিন দেশে সরকার পতন হয়।

বাংলাদেশ ও নেপালের পর প্রশ্ন ওঠে একই ধরনের আন্দোলন ভারতেও হতে যাচ্ছে কি না। ২০১৪ সালের পর থেকেই একচেটিয়া ক্ষমতা ভোগ করছে মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। উন্নয়ন আর হিন্দুত্ববাদের প্রচারণা চালিয়ে রাজনৈতিক সুবিধা নিচ্ছে দলটি। তবে সবশেষ লোকসভার নির্বাচনে দেখা গেছে বিজেপি আর আগের মতো মানুষকে আকৃষ্ট করতে পারছে না। বিশেষ করে তরুণদের। ধর্মভিত্তিক রাজনীতির টোপ থেকে নিজেদের দূরে রাখতে শুরু করেছে দেশটির তরুণরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন