চিংড়ি ও বাদাম দিয়ে পাট শাক খেয়েছেন? রেসিপি দেখুন
প্রথম আলো
প্রকাশিত: ০৫ জুন ২০২৬, ১৬:৪২
চিংড়ি ও বাদাম দিয়ে পাট শাক ভাজার রেসিপি দিয়েছেন ফারাহ্ তানজীন সুবর্ণা।
উপকরণ
- পাট শাক ২ আঁটি
- তেল আধা কাপ
- খোসা ছাড়ানো চিনাবাদাম ১ মুঠি
- রসুনকুচি ১ টেবিল চামচ
- পেঁয়াজকুচি আধা কাপ
- আস্ত শুকনা মরিচ ৩-৪টি
- ছোট চিংড়ি ২০০ গ্রাম
- হলুদগুঁড়া আধা চা-চামচ
- লবণ স্বাদমতো
প্রণালি
- পাট শাকের ডাঁটা ফেলে শুধু পাতা বেছে ধুয়ে ছোট টুকরা করে কেটে রাখুন।
- প্যানে তেল গরম করে প্রথমে চিনাবাদাম ভেজে তুলে রাখুন।
- এরপর রসুন ও পেঁয়াজকুচি মচমচে করে ভেজে তুলে রাখুন।
- একই তেলে শুকনা মরিচও মচমচে করে ভেজে নিন।
- রসুন-পেঁয়াজের সঙ্গে ঝুরঝুরে করে গুঁড়া করে নিন।
- এবার একই তেলে হলুদ ও লবণ মাখানো চিংড়ি লালচে করে ভেজে নিন।
- এরপর পাট শাকও লবণ দিয়ে ভাজুন।
- শাক নরম হয়ে এলে ভাজা বাদাম এবং বেরেস্তা-মরিচের মিশ্রণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিন।
- গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।