বার নির্বাচনে ‘হস্তক্ষেপের’ অভিযোগ নিয়ে সিএলএ ও ল’এশিয়ার গভীর উদ্বেগ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৫ জুন ২০২৬, ১৬:০৩

বাংলাদেশের আইনজীবী সমিতিগুলোর নির্বাচনে ‘হস্তক্ষেপ’, রাজনৈতিক পরিচয়ের কারণে মনোনয়ন বাতিল এবং আইনজীবীদের বিরুদ্ধে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ মামলার অভিযোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইনজীবীদের আন্তর্জাতিক সংগঠন কমনওয়েলথ লইয়ার্স অ্যাসোসিয়েশন (সিএলএ) ও ল’এশিয়া।


শুক্রবার এক যৌথ বিবৃতিতে সংগঠন দুটি বলেছে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে যোগ্য আইনজীবীদের মনোনয়নপত্র গ্রহণ না করার একাধিক অভিযোগ তাদের নজরে এসেছে।


বিবৃতিতে বলা হয়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি গত ১৯ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত বিভিন্ন পদের জন্য মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করেছিল। কিন্তু গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় যোগ্যতা থাকা সত্ত্বেও বর্তমান প্রশাসন একাধিক যোগ্য আইনজীবীর মনোনয়ন বাতিল করেছে। এর জন্য কোনো শুনানি বা লিখিত কারণ দর্শানো হয়নি, এমনকি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করারও কোনো সুযোগ রাখা হয়নি।


সিএলএ ও ল’এশিয়া বলছে, রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে অনেক আইনজীবীকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি। ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়েও বেশ কিছু মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।


সংবাদমাধ্যমের খবরের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, গত জানুয়ারি থেকে অন্তত ১৩টি বার নির্বাচনে প্রায় ২০০ জন আইনজীবীকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে অংশ নিতে দেওয়া হয়নি।


এছাড়া সুপ্রিম কোর্টের সাবেক বিচারক এবং পেশাজীবী আইনজীবীদের বিরুদ্ধে একাধিক গুরুতর ফৌজদারি মামলা দায়েরের খবরে উদ্বেগ প্রকাশ করে সিএলএ ও ল’এশিয়া বলেছে, এসব মামলার অনেকগুলোই ‘সম্পূর্ণ বানোয়াট’ বলে অভিযোগ রয়েছে, যার মাধ্যমে আইনজীবীদের ‘ভয়ভীতি প্রদর্শন’ করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও